সুখী দাম্পত্য জীবন সকলেই চায়। কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না। সুখী দাম্পত্য জীবন পেতে গেলে তার শর্ত মেনে চলতে হয়। এই শর্তগুলি মানলেই জীবন হয়ে ওঠে আনন্দময়। এক সংসারে থাকতে গেলে হাতা আর খুন্তির মধ্যে কিছু ঠোকা ঠুকি তো লাগবেই। কিন্তু তাই বলে একসঙ্গে থাকব না বললে কীভাবে চলবে। তাহলে চট জলদি নিচের শর্তগুলিতে চোখ বুলান।
দুই দশক আগে মারা যান অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্বামী রাকিব উদ্দিন আহমেদ। বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছিল তাঁকে। একই কবরে শুক্রবার বাদ আসর সমাহিত করা হয়েছে শর্মিলী আহমেদকে। শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনয়শিল্পী বোন ওয়াহিদা মল্লিক জানান, তাঁর বোনের ক্যানসার ধরা পড়ে। এ নিয়ে তাঁর মধ্যে কিছুটা হতাশা কাজ করছিল। মৃত্যুর আগে শর্মিলী আহমেদেকে ২৮টি কেমোথেরাপি দেওয়া হয়।
টয়োটার সাথে মিটিং হলো। ৪ ঘণ্টা মিটিং। টিমে নতুন একজন সদস্য যুক্ত হলেন। যার কাজ আগামী ৩০ বছরের মধ্যে গাড়ির চেহারা কেমন হবে, গাড়ি দিয়ে কী কী সার্ভিস দেয়া সম্ভব হবে সে নিয়ে গবেষণা করা। আমরা গত ছয় বছর ধরে ওনাদের সাথে যৌথ গবেষণা করছি। গবেষণার উদ্দেশ্য হল -মোবিলিটি আর তথ্য প্রযুক্তি কিভাবে ছোট ছোট সামাজিক সমস্যা সমাধান করতে পারে।
রাত সাড়ে ১২টা। রাফি তার বন্ধু রাইয়ান, সাদিক আর সাহেদকে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম “চিত্রলেখা”, ডুপ্লেক্স বাড়ি। দোতলার দখিনের ঘরটায় বাতি জ্বলছে। তার মানে ঘরের মালিক জেগে আছে। রাস্তা এখনো ততটা নীরব হয়নি তাই ওরা আরও কিছু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। রাত দেড়টা নাগাত তারা কাজ শুরু করল। পুরো কাজের দায়িত্ব সাদিক আর সাহেদের উপর।
বন্ধু আয়নার মতন। আয়নার ভেতরের আর বাইরের মানুষ যেমন একই, বন্ধুর কাতারে আশরাফ আর আতরাফ একই সত্ত্বার ভিন্ন বহিঃপ্রকাশ। কিছু বন্ধুত্ব পানির মতন। কেন্দ্রে ধনাত্বকতা আর দুপাশে ডেল্টা ঋণাত্বকতা নিয়ে অন্য সব বন্ধনের সাথে লবণের মতন মিলে একাকার। বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠলে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। পানির পক্ষে এই চলে যাওয়াটা সহজ। লবণের ক্ষেত্রে নয়। কিন্তু কেন ছেড়ে যায়?
বর্তমানে আমরা যে তাস ব্যবহার করছি তা ফ্রান্সের তাসের সাথে সঙ্গতিপূর্ণ। ইংরেজিতে প্রতীকগুলোর নাম হল হার্টস, ডায়মন্ড, স্পেইড আর ক্লাবস। বাংলাতে নামগুলোর পরিবর্তিত রূপ হল হরতন, রুইতন, ইশকাপন এবং চিরতন। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত এই খেলা রাজপরিবার এবং সৈন্য-সামন্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্ডের নামেও আসে পরিবর্তন। প্রথম দিকে তাসের প্যাকেটে ৭৮টি তাস থাকত।
বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম, একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে।
কোরবানির পশু কেনার পর্ব শেষ করেছেন অনেকেই। পথের কষ্ট, দুর্ভোগ মাড়িয়ে গ্রামের বাড়ি পৌঁছাও প্রায় শেষ। আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। কিন্তু এবার কোরবানির ঈদ এমন এক সময় এল, যখন দেশের একটা অংশের বৃহৎ জনগোষ্ঠী বন্যায় দুর্গত হয়ে মানবেতর জীবন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের চাপের পাশাপাশি এখন যুক্ত হয়েছে বিদ্যুতের লোডশেডিং। সবকিছুরই ছায়া পড়েছে এবারের সাধারণ মানুষের ঈদ আনন্দে।
রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট তৈরি হয়েছে। বাসের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গতকাল শুক্রবার সারা দিনই ঢাকায় গণপরিবহন সংকট দেখা যায়। কারওয়ান বাজারে মালামাল বিক্রি শেষে বাসায় ফিরছিলেন মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা শোভন উদ্দিন। কারওয়ান বাজারে বাস না পেয়ে তিনি ফার্মগেট যান। সেখানে এক ঘণ্টার মতো অপেক্ষা করেও বাস পাননি তিনি।
আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা। জাপানের সাইতামা প্রিফেকচারের ইয়াশিও-মিনামি হাই স্কুলে পড়তো এক মেয়ে, নাম তার জুন্কো ফুরুতা। ফুরুতার চোখ জুড়েও খেলা করতো হরেক রকম রঙিন স্বপ্ন। জীবনকে এক সুন্দর ছাঁচে ফেলে গড়ে নেয়ার আকাঙ্ক্ষা তার মনের কোণেও উঁকি দিয়ে যেতো। এভাবে স্বপ্ন দেখতে দেখতেই একসময় ১৭ বছর বয়সে পা রাখে মেয়েটি। ২৫ নভেম্বর, ১৯৮৮ সালে স্কুল শেষে ঘরে ফিরছিলো।